ভূতের মাসি পিসি // বিপুল চন্দ্র রায়


ঝোপঝাড়ে ঐ বনের ধারে, থাকে মাসি পিসি,
চাঁদ উঠলে তেঁতুল গাছে হাসে খিলখিলি।
মাসির গলায় হাড়ের মালা, পিসির বড় বড় দাঁত,
রাতদুপুরে পেত্নী মাসি দেয় যে জোরে ডাক।
পেতনি মাসি শাড়ি পরে শেওলা রঙের সবুজ,
শাকচুন্নি পিসি আবার একটু বেশিই অবুঝ।
হাড়ের লাঠি নাড়িয়ে মাসি হাওয়ায় দেয় পাড়ি,
পিসি তখন মুচকি হেসে উল্টে দেয় হাঁড়ি।
মাসি-পিসি ফন্দি আঁটে মানুষ ধরব আজ,
মগডালেতে বসে দেখায় ভয়ংকর সব সাজ।
মানুষ দেখলে ভয় পায় না উল্টো নিজেই হাসে,
ভোরের আলো ফুটলে তারা মিলিয়ে যায় বাতাসে।

Post a Comment

0 Comments