সর্বজয়া নারী // নায়িমা আখতার

কখনো তুমি জননী, স্নেহের সুশীতল ছায়া,
কখনো জায়া তুমি, প্রেমেতে জড়ানো মায়া।
কখনোবা তুমি বোন, খুনসুটি আর হাসি,
কখনো প্রতিবাদী রণচণ্ডী, অশুভের বিনাশী।

তুমি বেগম রোকেয়া হয়ে জ্বেলেছ জ্ঞানের বাতি,
প্রীতিলতা হয়ে লড়েছ একাকী অন্ধকার রাতি।
হিমালয় জয় করেছ তুমি, ছুঁয়েছ নীলিমা আকাশ,
তোমার সাফল্যে ধন্য আজ বসন্তের এই বাতাস।

তুমি ধরিত্রীর ধরিত্রী মা, সহিষ্ণু এক প্রাণ,
তপ্ত মরুতে এনে দিতে পারো বর্ষার কলতান।

Post a Comment

0 Comments