পুণ্যের চাঁদ // মহসিন আলম মুহিন


শোন মুসলমান, এসেছে রমজান,
উঠেছে পুণ্যের চাঁদ,
কি সুন্দর আসমান।
ঘুমন্ত আত্মারে জাগ্রত করার তরে-
আলো হয়ে উঠেছে আল-হেলাল গগন জুড়ে।
মুসলিম জাহানে এ যে জান্নাতের সন্ধান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।

আজ হতে সকল মুসলমান,
মজবুত করো তোমাদের ঈমান,
খোদার রাহে করো তোমার ইচ্ছাকে
কোরবান-দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।

পরীক্ষাই নেবে কষ্ট দেবে,
খুশীর বাণী নাহি শোনাবে,
তেমন তো নয় মালিক-সুবহান,
বান্দার তরে তিনি যে অতি দয়াবান,-দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।

রমজানের বিদায় বেদনা,
বান্দার মনে যেন থাকে না,
তাইতো দিলেন ঈদের বিধান,
এ যে মহা আনন্দের, মহা প্রভুর দান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।

Post a Comment

0 Comments