নীল পুকুরে কষ্ট রাখি -নূরগণি ইসলাম

 

নীল পুকুরে কষ্ট রাখি

কোনোদিন ক্লান্তি ভুলে অবসর পেলে আমায় তুমি যত্ন করে কষ্ট দিও। মিষ্টি রোদের আবছা ছোঁয়ায় পরম সুখে আমায় তুমি কষ্ট দিও। তোমার লাগি আমার বুকে পরম যত্নে আগলে রাখি সুখ, তোমার লাগি অষ্টপ্রহর বিষণ্ন দুঃখে - ধুকধুক করে নিরন্তর এই বুক। কষ্ট দিয়ে ভালো লাগলে আমায় তুমি খুব যত্নে কষ্ট দিও। তোমার লাগি হৃদগহীনে নীল পুকুরে কষ্ট রাখি। কষ্ট আমার নষ্ট আঁখির তপ্ত ঝরনা- বিনবাতাসে উত্তাল হয়ে রয়। ভালো লাগলে কষ্ট দিও অবিরত- মাঘ মাসের শীতের কষ্ট, চৈত্র মাসে শুষ্ক মাটির ঘাসের কষ্ট, নদীপাড়ে বসতভিটে ভাঙার কষ্ট। সব কষ্টই নেবো আমি তোমার সুখের তরে, কষ্ট আমায় আষ্টেপৃষ্ঠে বাঁধুক প্রেমের ডোরে। ভালো লাগলে খুব যতনে কষ্ট দিও তোমার মতো করে, কষ্ট আমার নীলাম্বরী থাকুক হৃদয় জুড়ে।

Post a Comment

0 Comments