হেমন্ত আসে হ হেমন্ত আসে
কাবেরী সাহা
শরতের শেষ হলে হেমন্ত আসে,
শীত শীত ভাব আর কুয়াশার সাথে।
নানা রঙ্গে নানা ফুল ফোটে চারপাশে
ভ্রমরেরা গান গায় উড়ে ফুলে ফুলে।
কৃষাণীর মুখে হাসি পাকা ধান দেখে
গোলা তার ভরবে ঋণ শোধরাবে।
ঘরে ঘরে উৎসব পিঠা পুলি হবে,
মেহমান আসবে রসনা বিলাসে।
কৃষকের ঘরে ঘরে মহা আয়োজন
মেহমান আসবে খুশি খুশি মন।
হেমন্তের উৎসব নবান্ন এখন কৃষাণীর হেঁসেলে
পিঠাপুলি আর নানা ব্যঞ্জন।।
0 Comments