বিপুল চন্দ্র রায়
অন্ধকারের আবছায়ায় এক বিকৃত খেলা,
দুর্বোধ্য দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে শরীরে মেলা।
এই শহরে উড়ে সব বিষাক্ত বাতাস,
সমাজটা আজ হয়েছে দূষিত এক উপহাস।
সভ্য সমাজে আজ অসভ্যরা করে বাস,
গভীর ক্ষত সমাজে, রক্ত ঝরে রোজ ।
সাক্ষী নেই, প্রমাণ নেই, নীরব সব চোখ,
এ কোন পাপের খেলা, এ কোন দুর্ভোগ!
দুর্বোধ্য এ দুর্নীতি মুখোশের আড়ালে,
সাদা পোশাকে ঘুরে কালো টাকা রোজ।
ন্যায়ের তরী ডোবে মিথ্যের স্লোগানে,
বোবা কান্নার মিছিল, তবুও নীরব সমাজ।
ভেঙেছে নীতি, চূর্ণ হয়েছে মানবতা,
বিশ্বাস আজ এক বিকৃত প্রহসন।
চুরি হয়ে গেছে জাতির ঘুমন্ত স্বপ্ন,
নষ্ট হয়ে গেছে জাতির ভবিষ্যৎ।
অর্থের কাছে বিকিয়ে গেছে বিচার,
হারিয়ে গেছে সত্যের অধিকার।
অসহায়দের আর্তনাদ মেশে বাতাসে,
তবুও জেগে ওঠে না কোনো প্রতিবাদ।
দুর্বোধ্য দুর্নীতির করাল গ্রাসে এই সমাজ,
সভ্যতার সবুজ পাতারা আজ বিবর্ণ,
আলোকিত পথ ভুলে পা বাড়াই আঁধারে,
সত্যের কণ্ঠস্বর আজ নীরব দর্শক।
দুর্বোধ্য দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে শরীরে মেলা।
এই শহরে উড়ে সব বিষাক্ত বাতাস,
সমাজটা আজ হয়েছে দূষিত এক উপহাস।
সভ্য সমাজে আজ অসভ্যরা করে বাস,
গভীর ক্ষত সমাজে, রক্ত ঝরে রোজ ।
সাক্ষী নেই, প্রমাণ নেই, নীরব সব চোখ,
এ কোন পাপের খেলা, এ কোন দুর্ভোগ!
দুর্বোধ্য এ দুর্নীতি মুখোশের আড়ালে,
সাদা পোশাকে ঘুরে কালো টাকা রোজ।
ন্যায়ের তরী ডোবে মিথ্যের স্লোগানে,
বোবা কান্নার মিছিল, তবুও নীরব সমাজ।
ভেঙেছে নীতি, চূর্ণ হয়েছে মানবতা,
বিশ্বাস আজ এক বিকৃত প্রহসন।
চুরি হয়ে গেছে জাতির ঘুমন্ত স্বপ্ন,
নষ্ট হয়ে গেছে জাতির ভবিষ্যৎ।
অর্থের কাছে বিকিয়ে গেছে বিচার,
হারিয়ে গেছে সত্যের অধিকার।
অসহায়দের আর্তনাদ মেশে বাতাসে,
তবুও জেগে ওঠে না কোনো প্রতিবাদ।
দুর্বোধ্য দুর্নীতির করাল গ্রাসে এই সমাজ,
সভ্যতার সবুজ পাতারা আজ বিবর্ণ,
আলোকিত পথ ভুলে পা বাড়াই আঁধারে,
সত্যের কণ্ঠস্বর আজ নীরব দর্শক।
.png)
0 Comments