হেমন্ত এলো
শাহীন খান
হেমন্ত এলো আমার দেশে, ধানে ছড়ায় বাস,
খালে-বিলে খেলা করে পানকৌড়ি, রাজহাঁস।
ডানা মেলে উড়ে চলে নানান রকম পাখি,
শিল্পী ভাইয়া মন লাগিয়ে করেন আঁকাআকি।
খেজুর রসে ভাপা পিঠা খেতে লাগে ভালো,
কৃষক ভাইয়া পায় যে ফিরে নতুন দিনের আলো।
নবান্নতে পাড়া মাতে, মাতে গোটা গ্রাম,
রাখাল বাজায় মধুর বাঁশি, নেই কোরে বিরাম।
মিষ্টি রোদে হাসতে থাকে গোটা আমার দেশ,
শীতল হাওয়া আনলো ডেকে মুগ্ধ পরিবেশ।

0 Comments