এখন আমি তখন আমি

এখন আমি তখন আমি 
গোবিন্দলাল হালদার 

এখন আছি মানুষ নামের মানচিত্র দেশে
এমন মানুষ অন্যত্র পাবো কী গো শেষে। 
এখন আছি আলো বাতাস জলবায়ু দেশে
তখন কোন বিধান হবে দূরত্বের দূর দেশে।
এখন আছে রক্ত মাংসের সুডোল দেহখানি
তখন বুঝি টানতে হবে অতীত কর্মের ঘানি। 
এখন আছে আহার নিদ্রা পাচ্ছি নানা কিছু
ভেবে মরি অনেক অনেক পরে আছি পিছু। 

Post a Comment

0 Comments