ভ্রান্তিবিলাস

 

ভ্রান্তিবিলাস

বিপুল চন্দ্র রায়

সুখের আশায় বন্দী ভ্রান্তির জালে,

মিথ্যে মায়ায় ঘর বেঁধেছি অবশেষে।

ভ্রান্তিবিলাস শেষে মন ভরে গেছে বিষে,

তুমি আজ শূন্য আমি আজ সর্বনাশে।

ভুলের শহর ছেড়ে চলেছি বহুদূরে,

আমার ঠিকানা সেই অচিনপুরে।

শূন্য চোখে দেখি নিজের সর্বনাশ,

মিথ্যে প্রেমের শেষে আমার পরাজয়।

Post a Comment

0 Comments